
নতুন বছরের প্রথম দিনে কিশোরগঞ্জে টিউলিপ কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত। শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করেছে শিক্ষার্থীরা।
জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বছরের শুরুতেই নতুন বইয়ের গন্ধ নিতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক অভিভাবককেও সন্তানদের সাথে নিয়ে হাসিমুখে স্কুল থেকে ফিরতে দেখা যায়।