1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উম্মুল কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় উৎসব ছাড়াই ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উম্মুল কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় উৎসব ছাড়াই ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ!

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পঠিত

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পুরনো পাঠ্যবইয়ের বদলে উঠবে নতুন বই। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। তবে এ বছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হয়নি।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকের সব বই স্কুলে গেছে। তবে মাধ্যমিকের এখনো অর্ধেক পাঠ্যবই ছাপা হয়নি। মার্চ মাসের আগে বই পাবে না মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী।এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ ০১জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাও ইউনিয়নের উম্মুল কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় উৎসব ছাড়াই ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক লোকমান হেকিম শিকদার ও কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা: এনামুল হক।নতুন বই পেয়ে আনন্দে মাতছেন শিক্ষার্থীরা। এসময় অভিভাবকরাও সন্তানদের আনন্দ উচ্ছ্বাস দেখে সন্তোষ প্রকাশ করছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ