
তারিখ:-৩১/১২/২০২৫
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট শোকাহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল(৩০ ডিসেম্বর)মঙ্গলবার ভোর ছয়টার সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ফার্স্ট লেডি,দীর্ঘ রাজনৈতিক অঙ্গনের আপোষহীন নেত্রী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত ও দোয়া মাহফিল আয়োজন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামি যুব ফ্রন্ট, এবং ইসলামি ছাত্র সেনা বোয়ালখালি উপজেলা,পৌরসভা শাখা।
এতে সভাপতিত্ব ও আখেরে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বোয়ালখালি উপজেলা শাখার সভাপতি মৌলানা ইলিয়াছ সিকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা,পৌরসভা শাখার কার্যকরী কমিটিসহ প্রতিটি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা আবু মোহাম্মদ শাহজাহান,সহ-সভাপতি মাষ্টার মফিজুর রহমান,সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী,পৌরসভার সভাপতি মৌলানা খ,ম মোজাম্মেল হক,সহ অর্থ সম্পাদক মুহাম্মদ আবু তাহের,ইসলামিক ফ্রন্ট উপজেলা শাখার অর্থ সম্পাদক মৌলানা জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল,বানিজ্যিক সম্পাদক মুহাম্মদ ইদ্রিস সওদাগর,সমাজ কল্যান সম্পাদক আবদুস সালাম সওদাগর,ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক,শহীদ লেয়াকত স্মৃতি বৃত্তি বোয়ালখালি উপজেলা জোনের আহবায়ক মোঃ মামুনুর রশিদ,সচিব মৌলানা সাইফুল্লাহ, ইসলামিক যুব ফ্রন্ট পৌরসভার সভাপতি মুহাম্মদ মনজুর হোসেন মন্জু,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,ইসলামি ছাত্র সেনা পৌরসভার সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন,যুব ফ্রন্ট নেতা মানিক,ফ্রন্ট নেতা মোহাম্মদ মোরশেদ আলম,