1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুর–৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর–৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
আগামী ২০২৬ সালের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুর–৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক অধিকার আন্দোলনের পরিচিত মুখ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তিনি বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি “কৃষি বাঁচলে বাঁচবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মাঠে সক্রিয় রয়েছেন।
উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক হিসেবে তিনি বিরামপুরসহ দিনাজপুর অঞ্চলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ, সার ও অন্যান্য কৃষি উপকরণের মূল্য নির্ধারণে কার্যকর কৃষিনীতি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।

এদিকে দিনাজপুর–৬ আসনে এবার মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আনোয়ারুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি পার্টি) থেকে ব্যারিস্টার সানি আব্দুল হক, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ এবং অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ।

কৃষকবান্ধব রাজনীতি, স্পষ্ট অবস্থান ও দীর্ঘদিনের মাঠপর্যায়ের আন্দোলনের কারণে শাহনেওয়াজ ফিরোজ শুভর প্রার্থিতা দিনাজপুর–৬ আসনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তার অংশগ্রহণে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে এবং কৃষক সমাজের প্রত্যাশা প্রতিফলিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করছেন সমর্থকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ