1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জের বিভক্ত বিএনপি দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জের বিভক্ত বিএনপি দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

 লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভক্ত বিএনপির  সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানিয়েছেন উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা। দীর্ঘ দিন থেকেই লক্ষ্মীপুর-১ রামগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম ও ঢাকা দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ হারুনের মধ্যে  দ্বন্দ্ব চলে আসছিল সেই থেকে রামগঞ্জ উপজেলার বিএনপি নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে 

 দুই প্রার্থীর পক্ষে  পৃথক পৃথকভাবে প্রচারণা চালায়। অবশেষে  গতকাল সোমবার ২৯ ডিসেম্বর রাতে  উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত  শহরস্থ ক্যাপসিক্যাম রেস্টুরেন্ট মিলনায়তনে এক মত বিনিময় সভায় এয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করনের লক্ষ্যে সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সবাই ঐক্যবদ্ধ হয়ে  সমর্থন জানান। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম।  অন্যদের মধ্যে আরও  উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্ল্যা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ রহিম ভিপি, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশসহ সহস্ত্রাধিক নেতাকর্মী। মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে দ্বন্দ্ব ভুলে তাকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ার জন্য রামগঞ্জের বিএনপি সহ অংঙ্গসংগঠনের  সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমান প্রনীত ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যহীন সূখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় অংশীদার হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ