1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালিতে রাস্তার ইট তোলায় ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বোয়ালখালিতে রাস্তার ইট তোলায় ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

এম,মছিবুর রহমান, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি 
সদস্য মোহাম্মদ জাহেদুল ইসলামের বিরুদ্ধে ৮নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ বটতল হইতে মধ্যম চরণদ্বীপ সিকদার পাড়া সংযোগ সড়কের ইট তুলে ঘরে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল(২৯ ডিসেম্বর)ডিসেম্বর বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেখ পাড়ার স্থানীয় বাসিন্দারা বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বরাবরে প্রতিকার চেয়ে ইউপি সদস্য মোহাম্মদ জাহেদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ বটতল হইতে মধ্যম চরণদ্বীপ সিকদার পাড়া সংযোগ সড়কটি জোয়ারের পানিতে ভেঙ্গে যায় গত বর্ষা মৌসুমে। সড়কটি ভাঙ্গার পর গাছ দিয়ে কোন রকম মেরামত করে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। চরণদ্বীপের এই সড়কটি দিয়ে স্থানীয় জনসাধারণ,স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এখন শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যাওয়ার কারনে এলাকাবাসীরা নিজেদের খরচে রাস্তাটি চলাচল উপযোগী করার জন্য চেষ্টা করছে । এরই মধ্যে  গত ২৭ ডিসেম্বর তারিখে ইউপি সদস্য জাহেদুল ইসলাম লোক দিয়ে উক্ত ভাঙ্গা রাস্তার ইটগুলো তুলে ঘরে নিয়ে যায়। এতে স্থানীয় এলাকাবাসীরা বাধা দিলে ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন,বেশি বাড়াবাড়ি করলে সব ইট তুলে নিয়ে আমার ঘরে নিয়ে যাব।ইট নিয়ে যাওয়ার কারনে রাস্তার ভাঙ্গা অংশটি আরো গভীর হচ্ছে। জাহেদুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনসাধারণ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আক্কাস খান বলেন, উনি বিএনপি’র কোন পদে ছিল না সে আওয়ামী লীগের দোষর ছিলো। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে।
বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য  মোহাম্মদ জাহেদুল ইসলামকে মুঠোফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, এক ঘণ্টার মধ্যে তাকে আসতে বলেছি। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ