1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উল্লাপাড়ায় বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলীর মনোনয়নপত্র জমা। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলীর মনোনয়নপত্র জমা।

মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম আকবর আলী তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী লায়ন মিসেস মোমেনা আলী, পুত্র মামুন আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: হেলাল সরকার, মো: জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম আকবর আলী বলেন,
“উল্লাপাড়ার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উল্লাপাড়াকে স/ন্ত্রা/স ও চাঁ/দা/বা/জমুক্ত একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে উল্লাপাড়ার জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ