1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে ইসলামী ও সমমনা ১০ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ধর্মপাশা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম, সমন্বয়ক ও তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান ছোটন, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুল রহমান, সহ-সভাপতি মুফতি জোবায়ের আলম, সাধারণ সম্পাদক শামসউদ্দিন আহমদ, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসসহ দল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করে আজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা যথাযথভাবে দাখিল করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায়।

২৯.১২.২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ