1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির শাহিন এর পদত্যাগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির শাহিন এর পদত্যাগ

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নূরুল কবির (শাহীন) বিএনপির সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘ ৪৩ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর আজ রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগের ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করা এই প্রবীণ নেতা হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পদত্যাগের খবরে ঈশ্বরগঞ্জসহ ময়মনসিংহ জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে শাহ নূরুল কবির (শাহীন) বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। তবে বর্তমানে ব্যক্তিগত কিছু কারণে তিনি আর দলীয় কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন না।

তার এই সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা ও জল্পনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ