1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরের নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ ১৬ জুয়ারী আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ ১৬ জুয়ারী আটক

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী এলাকা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জুয়া খেলার সময় মাদক ও নগদ টাকাসহ ১৬ জন জুয়ারীকে আটক করার খবর পাওয়া গেছে।
২৮ ডিসেম্বর রবিবার উপজেলার চরযোশরদী ইউনিয়নের চুরেরচর গ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৬ জন মাদকের সাথে সংশ্লিষ্ট অপরাধী জুয়া খেলার সময় আটক করে।

মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মাদক দ্রব্য এবং অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে বিগত কয়েক দিন ধরে নগরকান্দা সেনাবাহিনী ক্যাম্পের চরযোশরদী এলাকায় এই জুয়া ও মাদক ব্যবসা নিয়ে একাধিক অভিযোগ আসছিল। বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে আসে, চক্রটি এলাকার যুব সমাজকে ব্যবহার করে মাদক ও জুয়া খেলা সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছে।
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কে ধারণ করে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে, নগরকান্দা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযানে ১৬ জনকে হাতানাতে জুয়া খেলার সময় মাদক সহ আটক করা হয়। পরবর্তীতে আরও জানা যায় যে, এই সকল জয়ারু ব্যাক্তিরা মোকসেদপুর, ফরিদপুর, গোপালগঞ্জ থেকে আসে এবং নগরকান্দার এই এলাকায় বিভিন্ন জায়গায় জুয়া খেলে এবং মাদক সেবন করে। তাদের শরীর তল্লাশি করে ৫০৭ টি ইয়াবা ট্যাবলেট, ১,৪৪,৪৯২ টাকা,১৪ প্যকেট তাস,১০টি ফিচার ফোন,৯ টি অ্যানড্রয়েড ও ৬টি গ্যাস উদ্ধার করা হয়েছে হয। আটকৃত সকলকে ই নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য বিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে। সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে সেনাবাহিনী জানান, অপরাধ দমনে সেনা ক্যাম্প সমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। এবং তথ্য প্রদান কারীর সকল পরিচয় গোপন রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ