1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে বিরামপুর উপজেলায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা সুলতানা নীলার কার্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ডাঃ জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তাঁর স্ত্রী ডাঃ শরিফা করিম স্বর্ণা। এ সময় প্রস্তাবকারী হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মোজাম্মেল হোসেন মণ্ডল এবং সমর্থনকারী হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহ্বায়ক শামসুদ্দিন মণ্ডল আবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, দিনাজপুর-৬ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল আলম মামুন, বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট মিঞা মোঃ শিরন আলমসহ দিনাজপুর-৬ আসনের চার উপজেলার দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে ডাঃ শরিফা করিম স্বর্ণা গণমাধ্যমকর্মীদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে সকলের কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ