1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাট-১ আসনে নির্বাচনী চমক: ১২ দলের নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন ফজলুর রহমান সাঈদ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

জয়পুরহাট-১ আসনে নির্বাচনী চমক: ১২ দলের নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন ফজলুর রহমান সাঈদ

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট আসন হিসেবে পরিচিত জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-পাঁচবিবি) আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।।

আজ ২৯ ডিসেম্বর সোমবার জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ১২টি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, তারা শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে নয়, বরং মোঃ ফজলুর রহমান সাঈদের সততা, স্বচ্ছ নেতৃত্ব, মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবেই তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, জনগণের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন,জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার অনেক আগ থেকেই মোঃ ফজলুর রহমান সাঈদ নীরবে, নিষ্ঠার সঙ্গে এবং কোনো প্রচার-প্রতিপত্তি ছাড়াই জয়পুরহাট-১ আসনের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দুর্যোগ, ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ ফজলুর রহমান সাঈদ বলেন,আমি মানুষের সেবা করার নিয়ত নিয়েই দীর্ঘদিন ধরে মাঠে আছি। আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে আস্থা ও সমর্থন প্রকাশ করেছেন, তা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে জয়পুরহাট-১ আসনের মানুষের কল্যাণেই নিজেকে নিয়োজিত রাখব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
একই সঙ্গে ১২ দলের নেতাদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেওয়া জয়পুরহাট-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এতে করে আসন্ন নির্বাচনে এই আসনটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

মনোনয়ন জমা কার্যক্রমকে ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ