আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম আকবর আলী তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী লায়ন মিসেস মোমেনা আলী, পুত্র মামুন আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: হেলাল সরকার, মো: জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন'সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম আকবর আলী বলেন,
“উল্লাপাড়ার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উল্লাপাড়াকে স/ন্ত্রা/স ও চাঁ/দা/বা/জমুক্ত একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে উল্লাপাড়ার জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী।