1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের ৪ টি আসনে  মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের ৪ টি আসনে  মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি-জামায়াত-এনসিপি ও ইসলামী আন্দোলন জাতীয় পার্টিসহ  বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। 

তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তা জানাতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। 

এদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি। এ আসনে মাহফুজের ভাই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম  মাহির সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী রেজাউল করিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এছাড়া স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী,  ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, এনডিএমের আলমগীর হোসেন, বাসদের মো. বিল্লাল হোসেন ও গণ অধিকার পরিষদের কাউসার আলম সাগর  এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সিনিয়র সহসভাপতি তানিয়া রব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী এ.আর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও খেলাফত মজলিসের আব্দুল মতিন প্রমুখ। 

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এনসিপি নেতা মাহবুব আলম বলেন, কে বা কারা মাহফুজের নামে মনোনয়নপত্র উত্তোলন  করেছে, তা আমাদের জানা নেই। তিনি নির্বাচন করবেন না, এজন্য মনোনয়নপত্র দাখিল করেননি। আমি এনসিপি থেকে নির্বাচন করবো, মনোনয়নপত্র দাখিল করেছি।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

তাং-২৯-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ