1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উলিপুরে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তবকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় মো. মিলন মিয়া, সাং সাদুল্যা, গ্রাম রসুলপুর, ইউনিয়ন তবকপুর—কে হাতেনাতে আটক করা হয়। সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পঞ্চম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই দিনে দুর্গাপুর ইউনিয়নে পরিচালিত অপর একটি মোবাইল কোর্টে ফসলি জমি থেকে মাটি কাটার সময় মো. আলবি হোসেন, সাং মহরাবহর, গ্রাম শাহবাজপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজিপুর—নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ দুইটি মোবাইল কোর্ট অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, ফসলি জমি রক্ষা, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ