1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ হতে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সাংসদ এম এ আউয়াল, সমালোচনার ঝড় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর -১ রামগঞ্জ হতে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সাংসদ এম এ আউয়াল, সমালোচনার ঝড়

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে -১ রামগঞ্জ হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  মনোনয়ন সংগ্রহ করেছেন২০১৪ সালে তরিকত ফেডারেশন হতে নির্বাচিত  সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিশাল সমালোচনার ঝড় উঠেছে।   উল্লেখ্য যে এম এ আউয়াল তরিকত ফেডারেশন থেকে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লক্ষ্মীপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তখন তরিকত ফেডারেশনের মহাসচিব ছিলেন। ২০১৮ সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এতে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হন। 

তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।অনেককে বলতে শোনা গেছে ফ্যাসিস্ট সরকারের সহযোগী কিভাবে নির্বাচনে অংশ নেয় ?  তাকে প্রতিহত করা উচিত।

এ ছাড়াও  ঢাকায় জমি নিয়ে বি’রোধের জেরে ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে ছোট ছেলের সামনে প্রকাশ্যে শাহিন উদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটান সাবেক এ সাংসদ। তখন নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে এমএ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মা’মলা দায়ের করেন। র‍্যাবের হাতে গ্রে’প্তার হওয়ার পর তিনি জামিনে বের হন।

মোঃ মাসুদ রানা মনি  লক্ষ্মীপুর। 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

তাং২৮-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ