
মোঃ আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা
দেবিদ্বারে গোমতীর উত্তরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষের প্লে থেকে পঞ্চম শ্রেণীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
২৭শে ডিসেম্বর শনিবার সকাল ১০ : ০০ ঘটিকায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ আল আমিন স্কুলের সহ-সভাপতি মুন্সি নাফিজ আহাম্মদ এর হাতে এ বছরের চূড়ান্ত ফলাফল তুলে দেন।
প্রচন্ড শীত ওপেক্ষা করে অভিভাবক ও শিক্ষার্থীরা সকাল থেকেই ভিড় জমায় স্কুল ক্যাম্পাসে।
ভালো ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। ফলাফল ও পুরস্কার হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোসাঃ তাসলিমা আক্তার ও সেলিনা খানম।
অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুন্সি নাফিজ আহম্মেদ বলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলেটি একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান। গ্রাম অঞ্চলে এতো ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।
এ ধরনের প্রতিষ্ঠানগুলোই গ্রাম ও শহরের শিক্ষার মানের সমতা এনেছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ভালো ভীত স্থাপন করেছে। তাই এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা আমাদের সকলের দাযিত্ব।