1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে তার এক প্রতিবন্ধী মেয়েকে  ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের (২৪) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার  ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার  দিবাগত গভীর রাতে। 

এলাকাবাসী জানান ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের সূয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি  মনিরুল বাসার লিমন ও তার সন্ত্রাসী বাহিনী একই গ্রামের  বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে চুরি করতে ঢুকে তার স্ত্রীর হাত,পা,ও মুখ কাপড় দিয়ে বেঁধে স্বামী পরিতোক্তা তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করেছে।

এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গতকাল শুক্রবার, মেয়ের বাবা মোহাম্মদ শাজাহান বাদী হয়ে  রামগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।  আসামি পলাতক রয়েছে। 

মামলার আই ও  এসআই আলমগীর জানান,আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, আসামি ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ