1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কমিটি গঠন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কমিটি গঠন

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আলী হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম সালমান আহমদ সুজন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি ২০২৫–২০২৬ সেশনের জন্য জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মুহাম্মদ আলী হোসেন সভাপতি এবং মুহাম্মদ আব্দুস সোবহান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

২৬.১২.২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ