1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় এক কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় এক কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় পৃর্ব শত্রুতার জেরে এক কৃষকের বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিদিয়া গ্রেমে।

ভুক্তভোগী কৃষকের নাম ওলিয়ার রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছ ধরা নিয়ে বাহিরদিয়া গ্রেমের বাদশা মোল্যার ছোট ভাই ওলিয়র রহমানের সঙ্গে একই গ্রামের হেমায়েত মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এ বিরোধের জের গত ২১ ডিসেম্বর বাদশা মোল্যার ও তার স্ত্রী মোছাঃ মুর্শিদা সালথা থানায় পৃথক দুটি লিখত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীদের অভিযোগ, থানার অভিযোগ দায়েরের পরেরদিন পুলিশ অভিযুক্তদের বাড়িতে তদন্তে গেলে পরিস্থিতি আরও উত্তেপ্ত হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে হেমায়েত মোল্যার সমর্থক মোতাহার মোল্যার ছেলে দবির উদ্দিন মোল্লা (৪০) মতিয়ার মোল্লার ছেলে হেমায়েত মোল্যা (৪০)সালাম মোল্লার ছেলে ছেলে আব্দুল হক সাহেব (৫০) ও খালেক শেখার ছেলে শেখ (৪০) সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওলির রহমানের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের টিন, দরজা – জানালা ভাঙচুর করে এবং ঘরের ভিতরের আসবাবপত্র তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পরিবারের নারী ও শিশুরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ওলিয়র রহমান বলেন, পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। থানায় অভিযোগ দেওয়ার জেরেই প্রতিপক্ষ আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তধীন রয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ