1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় জামায়াতের ৮নং কুসুম্বা ইউনিয়ন কার্যালয় উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় জামায়াতের ৮নং কুসুম্বা ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

আব্দুল মালেক স্টাফ রিপোর্ট নওগাঁ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়ন অফিসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ীহাট এলাকায় জমিদাতা মোজাম্মেল হোসেনের দানকৃত জমিতে এ অফিসের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, “দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামি আদর্শ বাস্তবায়নের জন্য সংগঠিত শক্তিই সবচেয়ে বড় হাতিয়ার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা মো. আমিনুল ইসলাম, নায়েবে আমীর ড. খুরশিদুল আলম, উপজেলা সেক্রেটারি মো. মোয়াজ্জেম হোসেন মাস্টার, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, যুব সভাপতি মো. আব্দুল মালেক, ওলামা সভাপতি মাওলানা মো. আব্দুল কাইয়ুম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা মো. সাইফুদ্দিন, সাবেক আমীর মো. আব্দুর রাজ্জাক, সাবেক আমীর আব্দুল জলিল মেম্বার, চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুব সভাপতি মো. আকতার হোসেন, বিশেষ অতিথি মো. মোজাফফর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই অফিস কোনোভাবেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি বা পুকুর দখলের সঙ্গে জড়িত থাকবে না। বরং ইসলামের শিক্ষা প্রচার ও প্রসার এবং জনগণের নৈতিক উন্নয়নে কাজ করাই এ অফিস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ