1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জুলাই যোদ্ধারা আমাদের  যে স্বপ্ন দেখিয়েছে তার বাস্তবায়ন করতে হবে        এন বি আর চেয়ারম্যান  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই যোদ্ধারা আমাদের  যে স্বপ্ন দেখিয়েছে তার বাস্তবায়ন করতে হবে        এন বি আর চেয়ারম্যান 

লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমরা তার বাস্তবায়ন করতে হবে, জুলাই যোদ্ধারা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, আমরা এতদিন যে রাস্তায় ছিলাম তা ছিল ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে  পারব। আমরা এতদিন ভুল পথে চলেছি।তিনি আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)  লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত  স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা সামাজিকভাবে যাদেরকে সম্মান করার কথা তাদেরকে সম্মান করি না  আর যাদেরকে সম্মান করার কথা নয় তাদেরকে সম্মান করি। ফলে সমাজের যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় আসতে পারে না। তিনি শিক্ষার্থীদের কে উদ্দেশ্য করে বলেন আজ আমাদের দেশে ও বিদেশে অবারিত দ্বার খোলা আছে তোমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করলে  সব জায়গাতেই তোমাদের মূল্যায়ন  হবে।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র  আবু হান্নান লাভলুর সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর মামুন আহমেদ ,দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এটিএম কামাল হোসেন, আবু নাসের শেখ,ওমর ফারুক শাকিল,মাহমুদুল আলম, বিশিষ্ট শিল্পপতি কামাল হোসেন, আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ শাহেদ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে কৌতুক,জাদু প্রদর্শন,র্্যাফেল ড্র,এবং গানের কানসার্ট অনুষ্ঠিত হয়। 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

তাং-২৬-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ