1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দুর্গাপুরে দি স্কলার প্রি-ক্যাডেট একাডেমির ভর্তি পরীক্ষা সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুর্গাপুরে দি স্কলার প্রি-ক্যাডেট একাডেমির ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টের,, 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

দুর্গাপুরে দি স্কলার প্রি-ক্যাডেট একাডেমির ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

স্টাফ রিপোর্টের,,

রাজশাহী জেলার দুর্গাপুর থানার গোপালপুর বাজারের পাশে অবস্থিত দি স্কলার প্রি-ক্যাডেট একাডেমি (গোপালপুর কেজি স্কুলে) প্রতি বছরের ন্যায় ২০২৬ শিক্ষাবর্ষে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে।

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলা, ইংরেজি ও আরবি সমন্বিত আধুনিক পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত সাপ্তাহিক ক্লাস টেস্ট, মাসিক মডেল টেস্ট ও চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি অভিভাবক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা ও আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান শিক্ষা কার্যক্রম, শিক্ষাবান্ধব ক্যাম্পাস ও দক্ষ শিক্ষকমণ্ডলীর কারণে তারা তাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।

প্রতিষ্ঠানের পরিচালক মো. রাশিদুল ইসলাম, মিজানুর রহমান ও নাবিল আল আব্দুল্লাহ জানান, আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ সময় তারা একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সহযোগিতার জন্য অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

স্থানীয় শিক্ষানুরাগী মহল মনে করছেন, দি স্কলার প্রি-ক্যাডেট একাডেমি ভবিষ্যতে দুর্গাপুর অঞ্চলের শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ ও পথপ্রদর্শক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ