1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ছোট মেয়ের পর বড় মেয়েও মারা গেল লক্ষ্মীপুরে ঘরে  আগুন দেওয়া বিএনপি নেতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছোট মেয়ের পর বড় মেয়েও মারা গেল লক্ষ্মীপুরে ঘরে  আগুন দেওয়া বিএনপি নেতার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

লক্ষ্মীপুরে ঘরে আগুন দেওয়া বিএনপি নেতার ছোট মেয়ে আয়েশা আক্তার(৭) মারা যাওয়ার পর  দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বড় মেয়েও স্মৃতি আক্তার( ১৭) চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেছে। ১৭ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।

এর আগে গত শুক্রবার  ১৯ ডিসেম্বর গভীর রাতে  লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে বাহির হতে  তালা দিয়ে গভীর রাতে আগুন লাগিয়ে  দেয় দুর্বৃত্তরা।

এই ঘটনায় তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের ঘটনা স্থলেই মৃত্যু হয়।এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান , বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। 

এ ঘটনায় বাদী হয়ে বেলাল হোসেন অজ্ঞাত দূর্বৃত্তদের নামে একটি মামলা দায়ের করেন লক্ষ্মীপুর মডেল থানায়। 

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

তাং-২৫-১২-২৫ ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ