1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত সংগঠককে ঘিরে মাঠে আলোচনার ঝড়,চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের সারিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও তৃণমূলের পরীক্ষিত সংগঠক আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। সম্প্রতি তিনি বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে মনোনয়ন ফরম সংগ্রহের খবরে চট্টগ্রাম–১৪ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে।

 

দলীয় রাজনীতির পাশাপাশি পেশাজীবী ও সংগঠক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার আদায়ে একাধিক আন্দোলন-সংগ্রাম সংগঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

পারিবারিকভাবেও তিনি একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের ধারক। তাঁর পিতা আলহাজ্ব আহমদ ছৈয়দ চৌধুরী চন্দনাইশ উপজেলা বি,এন,পির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বৈলতলী ইউনিয়নের টানা ৭ বার নির্বাচিত চেয়ারম্যন (সাবেক) ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সহ – সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। আলহাজ্ব আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট জমিদার আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর দৌহিত্র । রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি এলাকায় একজন সহজ-সরল, বিনয়ী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

 

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বলেন“ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অবিচল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই আমাকে আজ এ পর্যায়ে পৌঁছে দিয়েছে।”

 

তিনি আরও বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে চট্টগ্রাম–১৪ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বশক্তি নিয়োগ করব।”

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ