1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে ঘরে আগুন দিয়ে শিশু হত্যা বিএনপি নেতার মামলা দায়ের  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ঘরে আগুন দিয়ে শিশু হত্যা বিএনপি নেতার মামলা দায়ের 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

গত ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপির নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতির (৮) মৃত্যু ও ৩ জন দগ্ধের ঘটনায় ৪ দিন পর ২৩ ডিসেম্বর রাতে বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করি  লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। দুইটি তালা লক করা ছিল। একটি তালা খোলা ছিল। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্য রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দূর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্যে স্মৃতি ৯০ শতাংশ পুড়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিথির শরীরের ২ শতাংশ পুড়েছে। চিকিৎসা শেষে  সে পরিবারের সাথে রয়েছে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

তাং-২৪-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ