
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় কলেজপাড়া এলাকায় অবস্থিত আবির ছাত্র বাসে নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় টুর্নামেন্টের খেলা শুরু হয়। এতে দুটি দল অংশগ্রহণ করে— এডুকেশন কেয়ার কোচিং বনাম আবির ছাত্র বাস।
খেলায় ছাত্রদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠ ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ভিড় জমে ওঠে। এমন আয়োজন নিয়মিতভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।