1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার রাগদৈলে রুহামা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার রাগদৈলে রুহামা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি | মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈলে রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এলাকার অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আরও বেশি উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাগদৈল আলিম মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয় এবং সকাল ১১টায় শেষ হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতসহ মোট চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এছাড়া মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবি বিষয়ে পৃথকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে রুহামা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নুরুল হক বলেন, “আমরা চাই এলাকার ছাত্র-ছাত্রীরা তাদের মেধার সঠিক বিকাশ ঘটাক। প্রতিযোগিতামূলক পড়াশোনার মাধ্যমে তারা নিজেদের মেধা শানিত করবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ নিয়মিত আয়োজনের জন্য রুহামা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ