
কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মোঃ এমদাদ উল্যাহ'র উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করছে কচুয়া উপজেলার প্রেসক্লাব। কচুয়া উপজেলার ""উপজেলা কার্যালয়ে"" কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল এর উপর অতর্কিত আওয়ামী হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ২২ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে চারটায় কচুয়া পল্টন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম। তিনি বলেন সাংবাদিকরা জাতির দর্পণ। তারা সমাজের সকল চিত্র তুলে ধরে। আজকে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদ উল্যাহর উপর হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।
এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খোরশেদ আলম সিকদার, সাংবাদিক জিসান আহমেদ নান্নু , ইসমাইল হোসেন, সাংবাদিক শাহ ইমরান, সাংবাদিক নুরুল হক প্রধান, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফ নোমান, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক আবু সুফিয়ান সহ আরও অনেকেই।
সাংবাদিকরা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানো।