1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ'র উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ’র উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মোঃ এমদাদ উল্যাহ’র উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করছে কচুয়া উপজেলার প্রেসক্লাব। কচুয়া উপজেলার “”উপজেলা কার্যালয়ে”” কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল এর উপর অতর্কিত আওয়ামী হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ২২ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে চারটায় কচুয়া পল্টন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম। তিনি বলেন সাংবাদিকরা জাতির দর্পণ। তারা সমাজের সকল চিত্র তুলে ধরে। আজকে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদ উল্যাহর উপর হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।
এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খোরশেদ আলম সিকদার, সাংবাদিক জিসান আহমেদ নান্নু , ইসমাইল হোসেন, সাংবাদিক শাহ ইমরান, সাংবাদিক নুরুল হক প্রধান, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফ নোমান, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক আবু সুফিয়ান সহ আরও অনেকেই।
সাংবাদিকরা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ