1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্য কৃষি দিন বিতরণ অনুষ্ঠান হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্য কৃষি দিন বিতরণ অনুষ্ঠান হয়েছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

সালথায় পেঁয়াজ চাষিদের মধ্যে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
ফরিদপুরে সালথায় পেঁয়াজ চাষিদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক সালথা বাজার শাখার আয়োজনে আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া মাঠে এই ঋণ বিতরণ করা হয়। এ সময় ৪ টি ইউনিয়নে ৪০জন পেঁয়াজ চাষির মাঝে এক বছর মেয়াদি ঋণের চেক বিতরণ করা হয়।

কৃষি ব্যাংক সালথা সদর বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির, মৃখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ মোল্লা। সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, সালথা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
কৃষি ব্যাংক সালথা বাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমান জানান, নিয়মিত কৃষি ঋণের অংশ হিসেবে ৪ টি ইউনিয়নের ৪০ জন জন কৃষকের মাঝে পেঁয়াজ চাষের উচ্চবিত্ত করতে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কারো ঋণের দরকার হয় প্রয়োজনীয় কাগজপত্র সহ আমাদের সাথে যোগাযোগ করলে দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ