1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

চাঁদপুরের কচুয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, “আমি জানি কচুয়া থানার মানুষ খুবই শান্তিপ্রিয়। এখন পর্যন্ত আমার কাছে এখানকার কোনো বড় বিচারসংক্রান্ত মামলা আসেনি।” তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এবারের নির্বাচন হবে সর্বাধিক গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও উৎসবমুখর। কোনো কেন্দ্রেই বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যত বড় ক্ষমতাধরই হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইন মেনে চলতে হবে।”
জেলা প্রশাসক দৃঢ় আশ্বাস দিয়ে বলেন, “আমরা আপনাদের একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব—ইনশাআল্লাহ।”
বক্তব্য শেষে তিনি উপস্থিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক সমাজ, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মতামত ও পরামর্শ শোনেন। এ সময় তিনি জানান, প্রাপ্ত সকল মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্ব ও পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আল নাসের সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ