আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ৭ নং ইউনিটের নির্বাচন পরিচালনা কমিটির গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এর সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দীর্ঘ অঙ্গীকার ব্যক্ত করেন। সভায়, সোনাপুর ইউনিয়নবাসী বেঁধে জোট, তারা সকলে মিলে ধানের শীষে দিবে ভোট। এবং তারুণ্যের প্রথম ভোট ধানে শীষে হোক, এই স্লোগানগুলো বিশেষ গুরুত্ব পায় আলোচনা সভায়। সভায় সভাপতিত্ব করেন সোনাপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এবং রুহুল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাক্তার মোঃ কাউসার মাতুব্বর, এডভোকেট এ আর লিটন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরুণ প্রজন্মের অহংকার মোঃ সরোয়ার হোসেন মাতুব্বর, মোঃ মনির মোল্লা, মোঃ বকুল মাতুব্বর, মোঃ সাখাওয়াত হোসেন জয়নাল, মোঃ কালু মাতুব্বর, মোঃ মনজুর মাতুব্বর, মোঃ বাদশা মাতুব্বর, মোঃ কামরুল হোসেন, আনোয়ার শরীফ, ডাঃ শাহাদাত হোসেন, মোঃ লিয়াকত হোসেন, মোঃ শাজাহান মাতুব্বর, মোঃ জিলাল খান সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল, এবং ঐক্যবদ্ধ করতে হবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাখাওয়াত হোসেন জয়নাল বলেন, ফুকরা গ্রাম সোনাপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে বিবেচিত। অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি। ফুকরা কেন্দ্রে জেব প্রার্থী এগিয়ে থাকেন, তিনি শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরুনের আইকন মোঃ সরোয়ার হোসেন বলেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইউনিট পর্যায়ে সংগঠনকে সুসংঘটিত করার কোন বিকল্প নেই। প্রতিটি নেতাকর্মীকে সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির মোল্লা বলেন, সকল নেতাকর্মী একযোগে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় অর্জন করা সম্ভব হবে বলে আমি মনে করি। অ্যাডভোকেট এ আর আজিজুর রহমান লিটন বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের নেত্রী শামা ওবায়েদ রিঙ্কুকে বিপুল ভোটে জয়ী করে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সভা শেষে সর্বসম্মতিক্রমে সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিজুল হককে আহ্বায়ক করে আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ফুকরা ৭ নং ইউনিট বিএনপি' ও এর অঙ্গসংগঠন, সোনাপুর ইউনিয়ন সালথা ফরিদপুর।