1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলো বেগমগঞ্জের সন্তান কবি আসাদ পারভেজ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলো বেগমগঞ্জের সন্তান কবি আসাদ পারভেজ

সাইফুল ইসলাম নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

নোয়াখালী বেগমগঞ্জের সন্তান কবি আসাদ পারভেজ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলো

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -এর অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ (আংশিক) ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে। পূর্ব ঘোষিত সকল জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত এই কমিটির স্বাক্ষরিত হয়।

একই সাথে মুক্তিযুদ্ধের প্রজন্মের সকল নেতা কর্মীদের মুক্তিযোদ্ধা দলের জেলা ও মহানগর সভাপতি-সাধারন সম্পাদক এর সাথে যোগাযোগ করে নির্বাচনী কাজে অংশগ্রহন করার জন্য নির্দেশ দেয়া হয়।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহবায়ক কমিটির সম্পাদক পদমর্যাদার ২৯তম সদস্য হলেন বেগমগঞ্জের সন্তান কবি আসাদ পারভেজ। এই কমিটির ১নং সদস্য তারেক রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি)।

দীর্ঘদিন ছাত্রদলের রাজনৈতিক সাথে সক্রিয় কবি আসাদ পারভেজ সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার লেখা ‘খালেদা জিয়া : চিকিৎসা, গণতন্ত্র ও আগামীর বাংলাদেশ’, ফিলিস্তিনের বুকে ইজরাইল, নাফ নদীর ওপারে পাঠক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি কর্তৃক ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার’ ওপর গবেষণাপত্র জমা দিয়ে তিনি পুরস্কার প্রাপ্ত হন।

প্রজন্মদলের আহবায়ক কমিটিতে কবি আসাদ পারভেজ এর নাম ঘোষণা করায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল ও নোয়াখালী জেলাসহ বেগমগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করে, শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সর্বস্তরে নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ