
কচুয়া উপজেলের এক নং সাচার ইউনিয়নের রাগদৈল উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ শরিফ ওসমান হাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর স্মৃতিকে স্মরণ রাখার জন্যই এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কচুয়া উত্তর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় কচুয়া উপজেলার এক নং সাচার ইউনিয়নের রাগদৈল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক চাঁদপুর জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন হেলালী।
উদ্বোধন কালে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন যুব সমাজ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশা আসক্ত হয়ে যাচ্ছে ও মোবাইলের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই এ সব যুব সমাজকে নেশা ও মোবাইল আসক্তি থেকে বাঁচিয়ে সুন্দর জীবন দিতে। তারি ধারাবাহিকতায় আমাদের এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আমরা আশা করছি এই ফুটবল টুর্নামেন্টটি যুবকদেরকে নেশা থেকে ফিরিয়ে খেলাধুলার প্রতি আসক্ত করবে এবং সুস্থ শরীর সুস্থ মন দ্বীন ক্যামের আন্দোলন এই স্লোগান কে ধারণ করে তারা সামনে এগিয়ে যাবে। আগামী দিনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে মুহাদ্দিস আবু নছর আশরাফীকে আমরা নির্বাচিত করব এবং তারই মাধ্যমে এই গুনে ধরা, ভেঙে পড়া সমাজ থেকে যুবকদেরকে তুলে এনে তাদেরকে মাদকমুক্ত একটি সমাজ ও মাদকমুক্ত জীবন উপহার দেব। সবাইকে সুশৃংখলভাবে খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
এ সময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নামে ছাত্রশিবির কচুয়া উপজেলা উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তৌফিক ওর ফাহিম ১ নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ ওহিদুজ্জামান, জামায়াত দায়িত্বশীল মাওলানা মাইনুদ্দিন, মাওলানা মনির হোসাইন, মাওলানা আব্দুর রাজ্জাক সরদার, ইসমাইল আখনদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পুরু টুর্নামেন্টে এলাকার সকল খেলোয়াড়দের কে আটটি ভাগে ভাগ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গঠন ও আধিপত্যবাদ থেকে বাচিয়ে বাংলাদেশ গঠনে যারা শহীদ হয়েছে সেই শহীদদের নামে প্রত্যেকটা দলের নামকরণ করা হয়। তারমধ্যে শহীদ শরীফ ওসমান হাদী দল, শহীদ আব্দুল মালেক দল, শহীদ সাব্বির আহমেদ দল, শহীদ আবু সাঈদ দল, শহীদ মীর মুগ্ধ দল, শহীদ ওয়াসিম দল সহ মোট ৮জন শহীদের নামে ৮ টি দলের নামকরণ করা হয়।