1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথা উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাওন গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথা উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাওন গ্রেফতার

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় শাওন কাজী (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভক্ত আসামি ছিলেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এলাকা থেকে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ।

গ্রেফতারকৃত শাওন কাজী নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।
সালথা থানার ওসি (তদন্ত) মোঃ মারুফ হাসান রাসেল বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভক্ত আসামি ছিলেন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওন কাজী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে বিএনপি। ওই যেন সবাই হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। এ সময় শামা ওবায়দের গাড়ি ভাঙচুর করা হয়। গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকুনির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালকা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় আসামি করা হয় শাওন কাজীকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ