1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাদাপাথরের পাথর লুটের মামলার ৮ আসামি গ্রেফতার! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাদাপাথরের পাথর লুটের মামলার ৮ আসামি গ্রেফতার!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার (২০ ডিসেম্বর ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম । গ্রেফতারকৃতদরা হলেন,১) মোঃ মানিক মিয়া (৩৫)পিতা- কারী সোনা মিয়া মাতা- মৃত মায়ারুনন্নেছা
সাং- বাঘারপার, কোম্পানীগঞ্জ, সিলেট। ২) মোঃ শাহ আলম (২৫)পিতা- মোঃ বাকের আলী মাতা- মোছাঃখয়রুন্নেসা।সাং- কালিবাড়ি কোম্পানীগঞ্জ সিলেট। ৩) মোঃ রিফাত আহমেদ (১৬)পিতা- মোঃরতন মিয়া মাতা- পারুলা বেগম। সাং- দেবশ্রী আটপাড়া, থানা- মদন, জেলা- নেত্রকোনা। এ/পি- গুচ্ছগ্রাম, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট। ৪) সঞ্জয় সরকার (১৬)পিতা- সাধন সরকার মাতা- আরতি সরকার
সাং- ফান্দুরা মুরাবাই, থানা- লাকাই, জেলা- হবিগঞ্জ। এ/পি- গুচ্ছগ্রাম, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট।
।৫) হেলাল আহমেদ(২৪)পিতা- মৃত আশিক আলী
মাতা- আমেনা বেগম সাং- কালিবাড়ী, কোম্পানীগঞ্জ, সিলেট। ৬) মোঃ হেলাল (৪৮)
পিতা- মৃত হাছেন আলী
মাতা- সালেহা বেগম। সাং- রাজাপুর থানা- কলমকান্দা, জেলা- নেত্রকোনা। এ/পি- দয়ারবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট। ৭) মোঃ জলিল (৪০)
পিতা- মৃত সিদ্দিক মিয়ামাতা- মৃত আয়েশা খাতুন,
সাং- রাধানগর ১, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।
৮) রফিকুল ইসলাম (৩৫)পিতা- আঃ রহিম
মাতা- আছিয়া বেগম। সাং- আদর্শ গ্রাম থানা- কোম্পানীগঞ্জ,জেলা- সিলেট।এর পূর্বে শুক্রবার ভোলাগঞ্জ সাদাপাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) মহা-পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি করা হয়। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়। সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছিলো। যা এখনো চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ