1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে ঘরে তালা মেরে বিএনপি নেতা বেল্লালের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ: নিহত-১,আহত-৩ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ঘরে তালা মেরে বিএনপি নেতা বেল্লালের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ: নিহত-১,আহত-৩

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

লক্ষ্মীপুরে ঘরে তালা মেরে বিএনপি নেতা বেল্লালের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ: নিহত-১,আহত-

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামে শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে বিএনপি নেতা বেল্লাল হোসেনের ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।এতে ৭ বছরের ১ শিশুপুড়ে মারা গেছে এবং বিএনপি নেতা ও ব্যবসায়ী বেল্লাল হোসেন সহ পরিবারের আরো ৩ জন দগ্ধ হয়েছে।দুজনকে ঢকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। নিহত শিশুর নাম আয়েশা বেগম (৭)। বেল্লাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন বেলাল হোসেন এবং তার দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত বিথি ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে একটি নিষ্পাপ শিশুর প্রাণ গেছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, নিহত এক শিশুর মরদেহ ও অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তার বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, শুকনা খাবার ও শীত বস্ত্র প্রদান করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ