এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী এইচ পি উচ্চ বিদ্যলয়ে কাব ইউনিট লিডার বেসিক কোর্স সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল(১৮ ডিসেম্বর)বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল পরিচালনায় বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সহযোগিতায় বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্হাপনায় ৪২ জন প্রশিক্ষণার্থী নিয়ে গত ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সাংস্কৃতিক সন্ধ্যা ও সমাপনী অনুষ্ঠান পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী এইচ পি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ২১৪ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার পটিয়া উপজেলা স্কাউটস কমিশনার বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এএলটি।প্রশিক্ষক রুপক কান্তি ঘোষ এবং রুমা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক এস,এম, শাহনেওয়াজ আলী মির্জা এলটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহকারী উপ-কমিশনার মোহাম্মদ সোলাইমান এলটি, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সংযোজিত সদস্য মোহাম্মদ ফেরদৌস আকতার এএলটি,বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন,কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন,সহকারী কমিশনার অশোক চক্রবর্তী,প্রশিক্ষক বৃন্দরাযথাক্রমে স্কাউটার মলয় কুমার দে এএলটি, স্কাউটার মোহাম্মদ আলী এএলটি,স্কাউটার বিকাশ কান্তি দাস উডব্যাজার,আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল উডব্যাজার,স্কাউটার সম্ভু কান্তি বিশ্বাস উডব্যাজার, উক্ত কোর্স পরিদর্শনে আসেন,পটিয়া উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার,সহকারী শিক্ষা অফিসার বিষু দে,বিকাশ ধর প্রমূখ।