1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ব্লাড ব্যাংক জামালগঞ্জের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রক্তদাতাদের সম্মাননা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্লাড ব্যাংক জামালগঞ্জের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রক্তদাতাদের সম্মাননা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ব্লাড ব্যাংক জামালগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে জামালগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক ও উদ্যোক্তা আরিফ বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনউদ্দীন আলমগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগার আলী এবং জামালগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন।

এছাড়াও বক্তব্য দেন যুব সংগঠক নুরুল হক, রেজাউল করিম কাপ্তান, জহিরুল আলম সাদ্দাম, আবু সুফিয়ান, তোফাজ্জল ইসলাম, রাহাদ আলম হৃদয়, সাইদিল মুরসালিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রক্তদান কোনো তুচ্ছ বিষয় নয়—এটি সরাসরি মানুষের জীবন বাঁচায়। তারা ব্লাড ব্যাংক জামালগঞ্জের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এই উদ্যোগকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে ব্লাড ব্যাংক জামালগঞ্জের এডমিন প্যানেলের পক্ষ থেকে প্রধান পরিচালক উজ্জ্বল হোসেন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রায় ৮ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করেছে। পাশাপাশি এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের সরবরাহ করা হয়েছে।

বক্তারা জানান, জামালগঞ্জ উপজেলায় প্রতি মাসে গড়ে ৫০ থেকে ৬০ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই চাহিদা পূরণে সকল সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের বিশেষ আয়োজন হিসেবে সর্বোচ্চ রক্তদাতা ও নিয়মিত রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ব্লাড ব্যাংক জামালগঞ্জের এডমিন প্যানেল, জামালগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্লাড ব্যাংক জামালগঞ্জের এডমিন প্যানেলের সকল সদস্য, স্বেচ্ছায় রক্তদানকারী ও উপকারভোগী, জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠকবৃন্দ এবং উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে যাত্রা শুরু করে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক জামালগঞ্জ। রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়—এই লক্ষ্য নিয়ে সংগঠনটি গত পাঁচ বছর ধরে মানবিক সেবায় কাজ করে যাচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ