
মোঃ আবু ইউসুফ উদয়ঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বশিকপুর মুন্সি ফাউন্ডেশন। শীতের তীব্রতা থেকে দরিদ্র মানুষদের সুরক্ষা দিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় চান্দিনা উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নের ৬নং বশিকপুর ওয়ার্ডের মুন্সি বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুন্সি ফাউন্ডেশনের সভাপতি মোঃ হোসেন মুন্সির সভাপতিত্বে ও সাচার ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক আঃ কাদির মাস্টারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মোঃ জসিম উদ্দিন, মাস্টার শরিফুল ইসলাম, মজিবুর রহমান, মোহাম্মদ আলী, মামুনুর রশীদ, কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত মতবিনিময়কালে আঃ কাদির মাস্টার বলেন, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা চাই শীতার্ত মানুষ যেন শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায়। সমাজের সকল মানুষ ভালো থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে প্রবাসী ভাইদের পাশাপাশি এলাকার তরুণ সমাজ বিভিন্নভাবে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা মুন্সি ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।