1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হাদীর হত্যাকারীদের বিচারের দাবীতে রামগঞ্জে ইসলামীআন্দোলনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাদীর হত্যাকারীদের বিচারের দাবীতে রামগঞ্জে ইসলামীআন্দোলনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ (১৯ ডিসেম্বর) শুক্রবার বাদ আসর এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে রামগঞ্জ চৌরাস্তা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে।
উক্ত প্রতিবাদ সভায় ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী, আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ইসলামী আন্দোলন রামগঞ্জ পৌর শাখার সভাপতি হাজী মোহাম্মদ মহসিন, ইসলামী আন্দোলন নেতা কারী আব্দুর রব, মোঃ ইকবাল হোসেন তালুকদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অতি দ্রুত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।এই হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ