1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা শাখার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা শাখার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ

গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অসুস্থতা দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা শাখার উদ্যোগে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র ও দেশনেত্রীর আরোগ্য কামনা করা হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা মানে গণতন্ত্রকে বন্দী করে রাখা।”

৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন বলেন,“ভোটাধিকারহীন রাষ্ট্র কখনো স্থিতিশীল হতে পারে না। দেশনেত্রীর সুস্থ হয়ে নেতৃত্বে ফেরাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জরুরি।”

এছাড়া বক্তব্য রাখেন মোঃ শরিফ (সহ-সভাপতি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি), মোঃ সুমন (ওয়ার্ড বিএনপি নেতা), মোঃ সোহেল (সাবেক সদস্য সচিব, যুবদল) এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা শাখা), মোঃ শিহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ সিদ্দিক যুগ্ম আহ্বায়ক,মোঃ কবির (মহানগর তাঁতি দল), মোঃ হাসান (সদস্য সচিব, তাঁতি দল), মোঃ ইদ্রিস (মহানগর যুগ্ম আহ্বায়ক), মোঃ রহমত উল্লাহ, মোঃ দুলাল, মোঃ শাহিন, মোঃ আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন মোঃ মাওলানা মোঃ আলামিন।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ