1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামের রাজারহাটে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের স্বামী স্ত্রীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ। মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি । - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের স্বামী স্ত্রীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ। মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।

মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের দেবীচরণ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের স্বামী স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত জখম, বাদীর বসতবাড়ি ভাঙচুর ও মালামাল চুরির অভিযোগ উঠেছে । হামলা মারপিটের ঘটনায় দেবীচরণ এলাকার বাসিন্দা সেকেন্দার আলীর পুত্র দিনমজুর মমিনুল ইসলাম থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিবাদীদের কাছ থেকে গুরুতর আহত মমিনুল কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে ।
খোঁজখবর নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের দেবীচরণ এলাকার বাসিন্দা সেকেন্দার আলীর পুত্র দিনমজুর মমিনুল ইসলামের সাথে একই এলাকার বাসিন্দা বিবাদী সিরাজুল ইসলাম, আব্দুল হাই, আবু বক্কর , আকবর আলি, রফিকুল ইসলাম, লাকি বেগম, আরিফা বেগম, ও লিটন মিয়া বিবাদীগণের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল । ইতোমধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদীদের মধ্যে আদালতে একাধিক মামলাও চলমান আছে । এরকম অবস্থায় বিবাদীপক্ষ পেশী শক্তির বলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা মতে হাতে লাঠি, ছোঁড়া , কুড়াল হাতুড়ি, দা , সাবল ইত্যাদি অস্ত্র নিয়ে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অতর্কিত বাদি দিনমজুর মমিনুল ইসলামের বসত বাড়িতে হামলা চালায় । দিনমজুর মমিনুল ইসলাম কিছু বুঝে ওঠার আগেই তাকে ও তার স্ত্রী হাসিনা বেগমকে বিবাদীরা মারপিট করে আহত করে এবং ঘরের মালামাল লুটপাট চালায় । বিবাদীরা টেনে হেঁচড়ে মমিনুল ইসলামকে তার বসতবাড়ি থেকে বের করে নিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে । খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বাদী মমিনুল ও তার স্ত্রী হাসিনা বেগমকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করায় । পরে গুরুতর আহত মমিনুলের উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের নেতৃত্বে একটি মানবাধিকার টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ