1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রাণীশংকৈলে মশাল মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রাণীশংকৈলে মশাল মিছিল

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মো:হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চ–এর আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহর–এর শিবদিঘী জুলাই চপ্তর এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মোড়ের সামনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রায় আধা ঘণ্টা বন্দর চৌরাস্তা মোড়ের সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা এ সময় শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে প্রশাসনের আশ্বাসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ