মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন–এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৭ও ১৮ ডিসেম্বর , বুধবার বাংলা ও বৃহস্পতিবার ইংরেজি বিষয়ের ওপর দুই দিনব্যাপী এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এতে রাণীশংকৈল উপজেলার প্রায় সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সকাল ১১টায় একযোগে রাণীশংকৈল পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ, নেকমরদ সরকারি কলেজ ও আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরা জানান, এই ধরনের মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। তারা এই আয়োজনের জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি–কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।