1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে কলেজপাড়া ক্রিকেট লিগ সিজন ২ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কলেজপাড়া ক্রিকেট লিগ সিজন ২ অনুষ্ঠিত

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

 

মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কলেজপাড়া ইউনিটি আয়োজিত কলেজপাড়া ক্রিকেট লিগ সিজন ২ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১১টায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করতেই এই ক্রীড়া আয়োজন। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য বলে জানান তারা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মাস্টার এবং গণধিকার পরিষদ মনোনীত এমপি পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বক্তারা এ ধরনের ক্রীড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা সামাজিক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ