1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দৃপ্ত শ্রদ্ধা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দৃপ্ত শ্রদ্ধা

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

এক নদী রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়—এটি জাতির অস্তিত্বের প্রশ্ন। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সেই চরম আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়, যা কোনো দিন শোধ হবার নয়। এই দায়বদ্ধতা ও চেতনার দৃপ্ত ঘোষণা নিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন উত্তর কাট্টলীতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির। শ্রদ্ধা নিবেদনকালে একাত্তরের শহিদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

পরবর্তীতে তিনি দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সুফল রক্ষা, রাষ্ট্রীয় শৃঙ্খলা সংহতকরণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে কর্মকর্তারা বলেন, একাত্তরের চেতনাকে বিসর্জন দিয়ে স্বাধীনতার মর্যাদা রক্ষা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই শহিদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শিত হতে পারে। বিজয়ের মাসে এই অঙ্গীকার কেবল উচ্চারণে নয়, বাস্তব প্রয়োগেই প্রতিফলিত হতে হবে—এটাই সময়ের কঠোর দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ