1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো আগমনী ট্রান্সপোর্ট, ক্ষতির অর্ধেক পরিশোধে সম্মতি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো আগমনী ট্রান্সপোর্ট, ক্ষতির অর্ধেক পরিশোধে সম্মতি

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মুন্সী :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

আগমনী ট্রান্সপোর্টের মাধ্যমে পরিবহনের সময় বোয়ালমারীতে কাচের মালামাল ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে সরাসরি দেখা করে তারা দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষতির অর্ধেক পরিশোধের সম্মতি দিয়েছেন।

বোয়ালমারীর ব্যবসায়ী মো. পিকুল মিয়া, স্বত্বাধিকারী মিয়া ইলেকট্রনিকস, আগমনী ট্রান্সপোর্টের মাধ্যমে ১৫০ পিস কাচের মাল গ্রহণ করেন। কার্টনের গায়ে স্পষ্টভাবে “কাচের মাল / সাবধান” লেখা থাকলেও পরিবহনের সময় চরম অবহেলায় সবগুলো মাল ভেঙে যায়। এতে পুরো চালান বিক্রির অযোগ্য হয়ে পড়ে।

এ ঘটনায় আগমনী ট্রান্সপোর্টের মালিক সুভাস শাহা নিজেই মো. পিকুল মিয়ার সঙ্গে সরাসরি দেখা করেন। সাক্ষাৎকালে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে মোট ক্ষতির অর্ধেক অর্থ পরিশোধে সম্মতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সন্জয় সাহা, যারা মধ্যস্থতা করেন এবং সমাধানের আশ্বাস দেন।

মো. পিকুল মিয়া বলেন, “সংবাদ প্রকাশের পর মালিকপক্ষ সরাসরি দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতির অর্ধেক পরিশোধের প্রস্তাব দিয়েছেন। আমরা চাই ভবিষ্যতে মালামাল পরিবহনে আরও দায়িত্বশীল আচরণ করা হোক।”

উল্লেখ্য, এ ঘটনায় বোয়ালমারীর ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, দ্রুত দায় স্বীকার ও ক্ষতিপূরণ দেওয়ার মানসিকতা থাকলে ব্যবসায়ীদের আস্থা বজায় থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ