1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ অঙ্গ-সংগঠনের ২০ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। তিনি উত্তর চরবংশী ইউপির ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিজয় দিবস উদযাপনের পর মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) বিকালে উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রবসহ ২০ কর্মী উপস্থিত হলে বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, নিষ্ক্রিয়তা ও নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখায় তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রব মেম্বার বলেন, আমি স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে অসন্তোষ ছিলাম। প্রতিবাদ জানানোর কারণে আমাকে বরাদ্দ দিতো না, বঞ্চিত রেখেছিল। আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে ২০ কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবে ভয়ভীতি করে দলে আনা হয়নি।

তিনি আরও বলেন, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমরা ২০ জন বিএনপিতে যোগ দিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।

এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রবসহ ২০ কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

মোঃ মাসুদ রানা মনি  লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

তাং১৭-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ